শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা।

সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৮টি শাখায় মোট ৩০ জন শিল্পী ও কলাকুশলীকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।

এ বছর যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত কিংবদন্তি নির্মাতা তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। শ্রেষ্ঠ চলচ্চিত্রের মুকুট জিতেছে খন্দকার সুমন প্রযোজিত ‘সাঁতাও’। এই সিনেমার জন্যই তিনি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও নিজের করে নিয়েছেন।

অভিনয় শিল্পী বিভাগে বড় চমক দেখিয়েছেন আফরান নিশো; প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়েই তিনি জিতেছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। আর ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল। পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)। শ্রেষ্ঠ খল চরিত্রে আশীষ খন্দকার এবং কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সংগীতে রাজত্ব করেছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। ‘ও প্রিয়তমা’ গানের জন্য বালাম শ্রেষ্ঠ গায়ক এবং অবন্তী দেব সিঁথি শ্রেষ্ঠ গায়িকা নির্বাচিত হয়েছেন। ‘ঈশ্বর’ গানের জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে সোমেশ্বর অলি এবং সুরকার হিসেবে প্রিন্স মাহমুদ পুরস্কৃত হচ্ছেন। সেরা কাহিনিকার হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), আর চিত্রনাট্যে নিয়ামুল মুক্তা (রক্তজবা) ও সংলাপে যৌথভাবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ) সেরা হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com