রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও আইসিসির মধ্যকার চলমান সংকটে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সহ-আয়োজক শ্রীলঙ্কা। দীর্ঘ নীরবতা ভেঙে শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) জানিয়েছে, তারা কোনো আঞ্চলিক বা দ্বিপাক্ষিক বিরোধে জড়াবে না এবং সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে বার্তা সংস্থা এএফপিকে জানান, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক বা কূটনৈতিক দ্বন্দ্বে তারা কোনো পক্ষ নেবেন না। তবে ভবিষ্যতে যেকোনো দেশ চাইলে শ্রীলঙ্কা নিরপেক্ষ ভেন্যু হিসেবে টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।

প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুতে ভারত সফর নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। আইসিসি সেই আবেদন নাকচ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে জানিয়েছেন, টুর্নামেন্ট নির্বিঘ্ন করতে বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com