বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!

ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফেনী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জোটের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সমাবেশে যোগ দিতে ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে সমর্থকরা সভাস্থলে জড়ো হন। নেতাকর্মীদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ও ‘ঈগল’ এবং পরনে ছিল জোটের মনোগ্রাম সম্বলিত পোশাক। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে উপস্থিত ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আবছার মজুমদার বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়। সাম্য ও স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছি, তা বাস্তবায়নের লক্ষ্যেই আজ এই গণজোয়ার।”

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান জানান, আজকের এই সমাবেশ থেকে আমীর ডা. শফিকুর রহমান নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্বাচনি দিক-নির্দেশনা দেবেন এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমীর ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপা-র রাশেদ প্রধান, এটিএম মাসুম, হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েমসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com