রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
কোটি ভক্তের মন খারাপ করে প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ সিং!

কোটি ভক্তের মন খারাপ করে প্লেব্যাক থেকে বিদায় নিলেন অরিজিৎ সিং!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: সংগীত দুনিয়ায় এক বিষণ্ণতার ছায়া। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নয়, বরং বিচ্ছেদের সুর শুনিয়ে প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেন বর্তমান সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না তিনি।

এক্সে (সাবেক টুইটার) ভক্তদের প্রশ্নের জবাবে অরিজিৎ বলেন, “আমি ক্লান্ত হয়ে পড়েছি এবং খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। ভালোভাবে এগিয়ে যেতে হলে আমাকে ভিন্ন ধরনের সংগীত অন্বেষণ করতে হবে।” ৩৮ বছর বয়সী এই শিল্পী আরও স্পষ্ট করেন যে, তিনি গান ছাড়ছেন না, বরং স্বাধীনভাবে সংগীত সৃষ্টির দিকে মনোযোগ দিতে চান। হাতে থাকা কাজগুলো শেষ করে এ বছরই প্লেব্যাক যাত্রার ইতি টানবেন ‘তুম হি হো’খ্যাত এই গায়ক।

২০১১ সালে ‘মার্ডার-টু’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে যাত্রা শুরু করা অরিজিৎ ২০১৩ সালে ‘আশিকি টু’ দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছান। এক যুগেরও বেশি সময় ধরে কোটি হৃদয়ে রাজত্ব করার পর তার এই আকস্মিক সিদ্ধান্তে ভক্তদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com