শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
যোগ্যতার স্বীকৃতি নাকি অর্থের বিনিময়ে কেনা সম্মাননা!

যোগ্যতার স্বীকৃতি নাকি অর্থের বিনিময়ে কেনা সম্মাননা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বীমা খাতে সুশাসন ও স্বচ্ছতা ফেরাতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ‘ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের উদ্যোগ শুরুতেই বিতর্কের মুখে পড়েছে। ভালো কোম্পানিগুলোকে মূল্যায়নের এই আয়োজনকে বিশিষ্টজনরা ইতিবাচক বললেও, পুরস্কারের স্বচ্ছতা ও অর্থায়ন নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।

অভিযোগ উঠেছে, বীমা আইন লঙ্ঘনকারী ও পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কিছু প্রতিষ্ঠানকেও ‘সেরা’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়া ও মানদণ্ড প্রকাশ না করায় এই সিলেকশন নিয়ে সাধারণ বীমা কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে অনুষ্ঠানের খরচ মেটানোর বিষয়টি। আইডিআরএ জানিয়েছে, পুরস্কারপ্রাপ্ত ১৩টি প্রতিষ্ঠানকেই অনুষ্ঠানের যাবতীয় ব্যয় বহন করতে হবে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “পুরস্কারের টাকা যদি কোম্পানির কাছ থেকেই নেওয়া হয়, তবে এটি কি যোগ্যতার স্বীকৃতি নাকি অর্থের বিনিময়ে কেনা সম্মান—সেই প্রশ্ন উঠবেই।” দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমানও এই প্রক্রিয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন।

আইডিআরএ-এর মুখপাত্র সাইফুন্নাহার সুমি অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, বাজেটের সীমাবদ্ধতার কারণেই নির্বাচিত কোম্পানিগুলো সম্মিলিতভাবে এই ব্যয় বহন করছে। তবে সমালোচকরা মনে করছেন, নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণ বীমা খাতের ইমেজ পুনর্গঠনের বদলে আস্থার সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com