শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: আইনি বিপাকে রণবীর সিং!

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: আইনি বিপাকে রণবীর সিং!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনি গ্যাঁড়াকলে পড়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। কর্নাটকের পবিত্র ‘ভুত কোলা’ প্রথা ও দেবতাকে নিয়ে উপহাস করার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে বেঙ্গালুরুতে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত বছরের ২৮ নভেম্বর ভারতের গোয়ায় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই)-এর সমাপনী অনুষ্ঠানে। অভিযোগ অনুযায়ী, রণবীর সিং মঞ্চে ‘কানতারা’ সিনেমা অনুপ্রাণিত একটি পারফরম্যান্স করার সময় স্থানীয় আচারের ‘চাভুন্ডি দৈব’কে অবমাননা করেন। তিনি এই দেবতাকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন এবং অশ্লীল ভঙ্গিতে অনুকরণ করেন বলে দাবি করেছেন অভিযোগকারী আইনজীবী প্রশান্ত মেথাল।

উপকূলীয় কর্নাটকের বাসিন্দাদের কাছে চাভুন্ডি দৈব কোনো ভূত নন, বরং তিনি ন্যায়বিচার ও সুরক্ষার প্রতীক এক শক্তিশালী রক্ষক আত্মা। তাকে নিয়ে এমন কর্মকাণ্ড হিন্দু ধর্মীয় বিশ্বাসের অবমাননা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার পর আগামী ৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com