শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট

দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসীদের দেওয়া ভোটের ৫৫ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংগৃহীত তথ্যে এই হিসাব পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এখন পর্যন্ত ৫৫ হাজার ৩৪১টি ব্যালট তাদের হাতে এসেছে। পোস্টাল ব্যালট অ্যাপের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩ লাখ ৯৪ হাজার ১৭৪ জন ইতিমধ্যে স্ব-স্ব দেশের ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল, যার মধ্যে ৫ লাখের বেশি প্রবাসী তা হাতে পেয়েছেন। কমিশন প্রবাসীদের দ্রুত ভোট দিয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। ভোটগ্রহণের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছালে তবেই তা গণনা করা হবে।

উল্লেখ্য, এবার দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী কর্মকর্তা, অন্য জেলায় কর্মরত সরকারি চাকুরিজীবী এবং কারাগারে থাকা ভোটাররাও এই বিশেষ প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com