মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ভোক্তাদের জন্য স্বস্তির খবর: কমছে এলপি গ্যাসের দাম

ভোক্তাদের জন্য স্বস্তির খবর: কমছে এলপি গ্যাসের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও বাজার স্থিতিশীল রাখতে লিকুইফাইড পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের ওপর থেকে ভ্যাট ও আগাম কর প্রত্যাহার করেছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এলপিজি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর তুলে নেওয়া হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে এলপিজি ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটের বোঝা প্রায় ২০ শতাংশ কমবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই জনহিতকর সিদ্ধান্ত নিয়েছে। ১৬ ফেব্রুয়ারি এনবিআর এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করা হলেও আমদানি পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট আগের মতোই বহাল থাকছে। তবে স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে নতুন করে কোনো ভ্যাট না থাকায় সাধারণ মানুষের জন্য রান্নার গ্যাসের খরচ অনেকটাই কমে আসবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com