মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা শেষে তিনি নেতাকর্মীদের আজ কার্যালয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখতে আজ সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হন তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দলীয় প্রধান কার্যালয়ে প্রবেশ করার সময় নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান ও উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।