রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। আজ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরে নোঙর করেছে ‘এমটি গ্রেট প্রিন্সেস’। এছাড়া রাতে আরও ৬৮ হাজার টন ডিজেল নিয়ে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে আরও দুটি জাহাজ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে বর্তমানে জেট ফুয়েলের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। মাসের শুরুতে ২২ হাজার টন মজুত থাকলেও নতুন এই চালানে সক্ষমতা আরও বেড়েছে। অন্যদিকে, দেশের জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই পূরণ করে ডিজেল। পরিবহন, কৃষি ও শিল্প খাতে প্রতিদিন গড়ে ১১ হাজার টনের বেশি ডিজেল প্রয়োজন হয়। বর্তমানে যে মজুত আছে, তাতে আগামী ১০ থেকে ১৫ দিনের চাহিদা মেটানো সম্ভব। নতুন চালানগুলো খালাস হলে এই সক্ষমতা আরও বাড়বে।

বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান নিশ্চিত করেছেন যে, চুক্তিবদ্ধ সরবরাহের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আমদানির প্রক্রিয়া চলছে। ফলে চলতি মাসে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com