মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের বিরুদ্ধে যেকোনো সময় পূর্ণোদ্যমে সামরিক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, সাময়িক যুদ্ধবিরতির সময়টিকে মার্কিন সামরিক বাহিনী তাদের রসদ ও সরঞ্জাম পুনরায় গুছিয়ে নেওয়ার কাজে ব্যবহার করেছে। তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ও সরঞ্জাম রয়েছে। আমার নির্দেশ পাওয়া মাত্রই সামরিক বাহিনী ইরানে ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে আছে।

আগামী বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এই মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন। ইরানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। ইরানি কর্মকর্তাদের সামনে এখন আলোচনার টেবিল ছাড়া আর কোনো বিকল্প খোলা নেই। তারা যদি একটি চুক্তিতে আসে, তবেই নিজেদের অবস্থান সুসংহত করতে পারবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com