মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি

সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তাসনিম জারা বলেন, “সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি। সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু আমি সব সময় বলে এসেছি, সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়।”

তিনি আরও উল্লেখ করেন, দলীয় মনোনয়নে যারা সংসদে যান, তাদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা বা ভোটার থাকে না। ফলে জবাবদিহিতার কাঠামোগত দুর্বলতা থেকে যায়। সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব।”

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯ দিনের প্রচারণায় ৪৪ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন এই চিকিৎসক। নির্বাচনের দিন হওয়া অনিয়ম মেনে নিয়েও তিনি জানান, সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করে যাবেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com