মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বর্তমান ট্রাম্প প্রশাসন, যারা প্রতিরক্ষা বিভাগকে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ হিসেবে অভিহিত করছে, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করতেই এই পদক্ষেপ। মূলত ইরানকে সহায়তাকারী জাহাজগুলোর চলাচল রোধ করা এবং দেশটির অর্থনৈতিক চাপ বৃদ্ধি করাই এই অভিযানের মূল লক্ষ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পেন্টাগন জানিয়েছে, ইরানকে মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজের ওপর বিশ্বজুড়ে নজরদারি চালানো হচ্ছে। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে, বিশ্বের যেখানেই এমন জাহাজ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে জব্দকৃত ট্যাঙ্কারটির বর্তমান অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।