বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে জাহাজে গুলি চালালো ইরান

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে জাহাজে গুলি চালালো ইরান

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে জাহাজে গুলি চালালো ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। অভিযোগ উঠেছে, এই কৌশলগত জলসীমায় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে ইরান। ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থার মতে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর একটি গানবোট একটি পণ্যবাহী জাহাজে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এই উত্তজনা এমন এক সময়ে দেখা দিল যখন পাকিস্তান ও ওয়াশিংটনের মধ্যে নির্ধারিত আলোচনা অনিশ্চয়তার মুখে। একদিকে ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি বাড়িয়ে তেহরানের প্রস্তাবের অপেক্ষায় আছেন, অন্যদিকে ইরান বিষয়টিকে তাদের ‘কৌশলগত অধিকার’ ও ‘আইনসম্মত নিয়ন্ত্রণ’ হিসেবে দাবি করছে।

উল্লেখ্য যে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করার ঘটনায় দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে সামরিক উত্তেজনার কারণে কার্যত স্থবির হয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ঝুঁকির মুখে ফেলেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com