বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বার্সার জয়সূচক গোল করে মাঠ ছাড়লেন ইয়ামাল, আরও এগিয়ে কাতালানরা

বার্সার জয়সূচক গোল করে মাঠ ছাড়লেন ইয়ামাল, আরও এগিয়ে কাতালানরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্প্যানিশ লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। বুধবার রাতে সেল্তা ভিগোকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই জয়কে ছাপিয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে দলের তরুণ বিস্ময় লামিনে ইয়ামালের চোট।

ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইয়ামাল। কিন্তু গোল করার পরপরই বাম উরুর পেশিতে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই তারকাকে। ইয়ামাল ছাড়াও ম্যাচে চোট পেয়েছেন রক্ষণভাগের জোয়াও ক্যানসেলো, যা কোচ হান্সি ফ্লিকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে এলচের কাছে ৩-২ গোলে হেরে চতুর্থ হার দেখেছে আতলেতিকো মাদ্রিদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com