বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারের নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে শুধুমাত্র নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। বোর্ডের অনুমোদিত ৮টি নির্দিষ্ট মডেল হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW। এর বাইরে সাধারণ বা সাধারণ মানের নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরও ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সময় দেখার ক্ষেত্রে পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যানালগ বা কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে স্মার্টওয়াচ বা যেকোনো ধরনের ডিজিটাল প্রোগ্রামেবল ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।