বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।