বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। এই ভয়াবহ দুর্যোগে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও অন্তত ৬১ হাজার মানুষ।

সোমবার (৩ আগস্ট) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে পোস্ট করে এ হালনাগাদ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের ১৬.৫ শতাংশ ইতোমধ্যে সরানো সম্ভব হয়েছে।

গত ২৪ জুন ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয় ভেনেজুয়েলা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস। বিশ্বব্যাংকের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই দুর্যোগে দেশটির অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার।

এদিকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থবিরতার অভিযোগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের ওপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। নিখোঁজ স্বজনদের খোঁজে থাকা বাসিন্দাদের দাবি, ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকার ও সামরিক বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

অন্যদিক, জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার পর থেকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও প্রভাব বহাল রয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়ার পথ সুগম করতে এখন মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com