বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের সঙ্গে কোনো প্রকার আলোচনার কথা তেহরান অস্বীকার করলেও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনীর চূড়ান্ত ‘ধ্বংসাত্মক’ পদক্ষেপের আগে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটিই তেহরানের “শেষ সুযোগ”।

সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো আঞ্চলিক মিত্রদের অনুরোধেই তিনি কূটনীতির পথ খোলা রেখেছেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে আলোচনাটি দুটি প্রধান বিষয়ের ওপর কেন্দ্র করে এগোচ্ছে—হরমুজ প্রণালিতে নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ।

তবে তেহরান যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানান, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো বৈঠক হচ্ছে না; তারা কেবল ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে সমঝোতার চেষ্টা করছেন।

ইরানের এই অবস্থানকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরান প্রকাশ্যে অস্বীকার করলেও গোপনে আলোচনার অনুরোধ করেছে। তিনি সাফ জানিয়ে দেন, চুক্তি বা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া যুক্তরাষ্ট্র অন্য কিছু মেনে নেবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com