বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। এই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং দেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না।

বাণীতে তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের মুক্তির দিন। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র-জনতার হাত ধরে এই বিজয় অর্জিত হয়েছে। বিগত সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেকেই নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। সে সময় গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে ‘আয়নাঘর’ নির্মাণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল।

প্রধানমন্ত্রী শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মুগ্ধসহ আন্দোলনরত বীর ছাত্র-জনতা, কৃষক ও শ্রমিকদের মহান আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার লড়াই। অর্জিত পরিবর্তনকে অর্থবহ করতে জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com