বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের দাবি উড়িয়ে দিল ইরান, পাল্টা হুংকার ট্রাম্পের ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়িয়ে গেল ৬ হাজার তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন
শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান

শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি টেস্ট সিরিজে অবশেষে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আবদুল্লাহ শফিক ও বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩৪৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২৬৬ রান। তারা এখন পিছিয়ে রয়েছে মাত্র ৭৮ রানে।

দিনের খেলা শেষে আবদুল্লাহ শফিক ১০৭ এবং বাবর আজম ৮৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তারা ১৬৮ রানের একটি দুর্দান্ত জুটি গড়ে তোলেন।

দিনের শেষ বলে বাউন্ডারি মেরে আবদুল্লাহ শফিক তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি। ২০২৪ সালের পর এটিই তার প্রথম শতক। অন্যদিকে ৪ বছর পর টেস্ট সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাবর আজম ধৈর্য ও আত্মবিশ্বাসের সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন ইনিংস খেলছেন। আর মাত্র ১৪ রান করলেই তিনি তিন অঙ্কের দেখা পাবেন।

এর আগে, তরুণ ওপেনার আজান আওয়াইসের আক্রমণাত্মক ফিফটি দলকে শক্ত ভিত গড়ে দেয়। ইমাম-উল-হক দ্রুত বিদায় নিলেও আওয়াইসের বিদায়ের পর শফিক ও বাবর দিনের বাকি সময়টা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন।

দিনের শুরুতে জাস্টিন গ্রিভস ও অধিনায়ক রোস্টন চেজের ফিফটিতে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩৪৪ রান তোলে। পাকিস্তানের পক্ষে স্পিনার আলী উসমান, সাজিদ খান ও পেসার উবাইদ শাহ দ্রুত প্রতিপক্ষের শেষ উইকেটগুলো তুলে নিয়ে তাদের সংগ্রহ বেশিদূর বাড়াতে দেননি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com