বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষা এবং সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষেই জাদুঘরটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর শহীদদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
জাদুঘরটিতে আন্দোলনের বিরল আলোকচিত্র , গুরুত্বপূর্ণ দলিল , ভিডিওচিত্র এবং শহীদদের ব্যবহৃত নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে। আজ বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য এটি সংরক্ষিত থাকলেও, আগামীকাল ৬ আগস্ট থেকে জাদুঘরটি সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।