বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ

জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঐতিহাসিক ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগ স্মরণ করে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যার বিচারের দাবি জানান তিনি।

এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, তিতুমীরের বাঁশের কেল্লা, ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং পরবর্তী নানা সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট এসেছে বহুল প্রতীক্ষিত মুক্তি। ছাত্র-শ্রমিক-জনতার অবিস্মরণীয় বিপ্লবে ১,৪০০ শহীদ ও ৩০ হাজার আহতের আত্মত্যাগে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে।

তিনি আরও উল্লেখ করেন, বিপ্লব-পরবর্তী রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, অতিমাত্রায় ক্ষমতাকেন্দ্রীকরণ ও প্রশাসনিক অদক্ষতার কারণে শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন থমকে আছে। সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরাতে গণভোটে প্রদত্ত জনরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার বাস্তবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করা এবং চব্বিশের সকল গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com