বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

আজ বিশ্ব বই দিবস

আজ বিশ্ব বই দিবস

আজ বিশ্ব বই দিবস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্মার্টফোনের স্ক্রল আর নোটিফিকেশনের ব্যস্ততায় আমাদের যান্ত্রিক জীবনে ব্যক্তিগত সময়গুলো আজ যেন ফিকে হয়ে আসছে। একাডেমিক বইয়ের বাইরে প্রিয় কোনো গল্পের বইয়ে শেষ কবে ডুবেছিলেন—সেই উত্তর খুঁজতে গিয়ে অনেকেই আজ থমকে যান। যান্ত্রিকতার এই ভিড়ে বই পড়ার আনন্দ ও গুরুত্ব মনে করিয়ে দিতে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব বই দিবস’।

বই পড়া, প্রকাশনা এবং কপিরাইট সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো ২৩ এপ্রিল দিনটিকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেয়। এই দিবসের মূল ধারণাটি এসেছিল স্প্যানিশ লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে।

বিশেষজ্ঞদের মতে, বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, এটি মানসিক স্বাস্থ্যের জন্যও অপরিহার্য। নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের ঝুঁকি কমায়। এটি কল্পনাশক্তি বৃদ্ধির পাশাপাশি মানসিক চাপ কমিয়ে মনে প্রশান্তি আনে। ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে সৃজনশীল ও চিন্তাশীল মানুষ হতে বইয়ের সঙ্গে সময় কাটানোই হতে পারে অন্যতম চাবিকাঠি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com