রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
অবশেষে কাটল বন্দি জীবন, স্বদেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

অবশেষে কাটল বন্দি জীবন, স্বদেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোর ৫টা ৩০ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সফল হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আইওএম-এর প্রতিনিধিরা তাঁদের স্বাগত জানান। ফিরে আসা অভিবাসীদের মধ্যে ১৩ জন অসুস্থ হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আইওএম-এর পক্ষ থেকে সবাইকে যাতায়াত ভাতা ও খাদ্য সহায়তা দেওয়া হয়।

দূতাবাস সূত্রে জানা গেছে, ডিটেনশন সেন্টারে থাকা ৮৯৫ জন বাংলাদেশির মধ্যে প্রথম দফায় এই ১৭৪ জন ফিরলেন। আগামী ১৮ ও ২৪ মে আরও দুটি ফ্লাইটে অবশিষ্টদের ফিরিয়ে আনা হবে। চলতি মাসেই মোট ৫২৪ জন বাংলাদেশির ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তাঁরা লিবিয়ায় আটক হয়েছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com