বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের তালিকা প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের তালিকা প্রকাশ

ক্রীড়া ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
আগামী বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। তার আগে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে সব নারী আম্পায়ার রাখা হলো। এর আগে ২০২৩ বিশ্বকাপে দায়িত্ব পালন করা আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালরা সবাই নারী ছিলেন।

এবারের ১৩ জনের মধ্যে ১০ জন আম্পায়ার ও ৩ জন আছেন ম্যাচ রেফারি।

আম্পায়ারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ হলেন ক্লেয়ার পোলোসাক। এর আগে তিনি চারটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এ নিয়ে সর্বোচ্চ পঞ্চমবার। অন্যদিকে কিম কটন ও জ্যাকুইলিন উইলিয়ামস এবার চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন। সবশেষ আসরের ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন তারা দুজন।

সু রেডফার্ন গেল আসরের ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। তিনিও এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।

এদিকে জিম্বাবুয়ের সারাহ দাম্বানেভানার বিশ্বকাপের মঞ্চে হতে যাচ্ছে অভিষেক।

সংযুক্ত আরব আমিরাতে ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

২০২৪ বিশ্বকাপের আম্পায়ার:
লরেন এজেনব্যাগ, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, আনা হ্যারিস, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান ও জ্যাকুইলিন উইলিয়ামস।

ম্যাচ রেফারি:
শানড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী ও মিশেল পেরেইরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com