বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
‘নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা জানে না সরকার’

‘নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গার সংখ্যা জানে না সরকার’

কক্সবাজার || নেত্রকোণার আলো ডটকম:
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, কত সংখ্যক নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানে না সরকার। তাদের তালিকা করা হচ্ছে। এরপর তাদের নিয়ে ভাবা হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ ও দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘কিছু কিছু রোহিঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে। আমরা চাই না আর কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ হোক। নতুন-পুরাতন সকল রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চলছে।’

এর আগে দুপুরে উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ও হাসপাতাল ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, ধর্মীয় নেতা ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com