সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মদনে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্বোধন

মদনে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনার মদন পৌরসভার পক্ষ থেকে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ অভিযান উদ্বোধন করেন মদন পৌর প্রশাসক শামীমা ইয়াসমীন। এ সময় উপজেলা নিবাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,প্রেসক্লাব সদস্য মোশাররফ হোসেন বাবুল,সাংবাদিক আলী আজগর পনির, প্যানেল মেয়র শিরিন আক্তার,কাউন্সিলর মোঃ জামাল মিয়া,সাইফুল ইসলাম বাবুল,পার্থনাথ বৈশ্য সজল প্রমূখ। স্কুল অব এক্সিলেন্স এর সামনে থেকে কার্যক্রম শুরু হয়। পরে পৌর প্রশাসক মদন প্রেসক্লাবের সামনের ময়লা দ্রæত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাংবাদিকদের আশ^স্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com