বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
আগামীকাল শুরু ঈদের ছুটি, যারা পাবেন না

আগামীকাল শুরু ঈদের ছুটি, যারা পাবেন না

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি, যা চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত। দীর্ঘ এই ছুটির আমেজের মাঝেই সাধারণ মানুষের ঈদযাত্রা ও নাগরিক সেবা সচল রাখতে মাঠে থাকবেন বিভিন্ন খাতের লাখো কর্মী। জরুরি পরিষেবাগুলোকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে।

গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মীরা ছুটির মধ্যেও দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের সব বন্দর ও জরুরি চিকিৎসাসেবা (চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী ও ওষুধ পরিবহন) পুরোপুরি চালু থাকবে।

জরুরি রাষ্ট্রীয় কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির বাইরে থাকছে। গ্রাহকদের সুবিধার্থে এটিএম ও ব্যাংকিং সেবা সীমিত পরিসরে সচল রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং পোশাক খাতসহ বেসরকারি শিল্পকারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে।

উল্লেখ্য, এই সাত দিনের ছুটি সমন্বয়ের জন্য গত ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) সরকারি অফিস খোলা রাখা হয়েছিল। ফলে আজ রোববার অফিস শেষ হতেই শুরু হয়ে গেছে ঈদের দীর্ঘ অবকাশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com