বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ঈদে আসছে ‘মাসুদ রানা’: এআই বিতর্ক উড়িয়ে বড় পর্দায় রাসেলের অভিষেক

ঈদে আসছে ‘মাসুদ রানা’: এআই বিতর্ক উড়িয়ে বড় পর্দায় রাসেলের অভিষেক

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুগের পর যুগ ধরে বাঙালির কল্পনার জগতে রোমাঞ্চ ছড়ানো কিংবদন্তি চরিত্র ‘মাসুদ রানা’ এবার ফিরছে রূপালি পর্দায়। দীর্ঘ প্রতীক্ষা এবং প্রযুক্তিগত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনার বহুল আলোচিত মেগা প্রজেক্ট ‘মাসুদ রানা’। ইতিমধ্যেই সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ার পাশাপাশি সেন্সর বোর্ডের প্রশংসাও কুড়িয়েছে।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে ‘এআই’ (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়। তবে সেই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, প্রধান চরিত্রে রাসেল রানাই অভিনয় করেছেন, কোনো এআই চরিত্র ব্যবহার করা হয়নি। তবে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল উপস্থাপনার জন্য ভিএফএক্সের (VFX) সাথে এআই প্রযুক্তির কিছু সমন্বয় করা হয়েছে।

চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’-এর বিজয়ী রাসেল রানা এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন। দীর্ঘ পাঁচ বছরের যাত্রা নিয়ে তিনি বলেন, “বইয়ের পাতার মতো এই সিনেমার যাত্রাপথেও করোনা মহামারি ও সেনাবাহিনীর অনুমতিসহ নানা বাধা ছিল। অবশেষে ঈদে সিনেমাটি মুক্তি পাচ্ছে।”

তরুণ নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমায় ‘সোহানা’ চরিত্রে পূজা চেরি এবং ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি এবারের ঈদে দর্শকদের জন্য সবচেয়ে বড় বিনোদন হতে যাচ্ছে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com