বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা

সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঈদুল আজহার টানা ছুটির দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও চাঁদপুরসহ বিভিন্ন জেলার মানুষ পরিবার-পরিজন ও ব্যাগ-পত্র নিয়ে টার্মিনালে ভিড় করছেন।

পদ্মা সেতু চালুর পর লঞ্চে নিয়মিত যাতায়াত কমলেও, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই আরামদায়ক ও গল্প করার সুযোগ থাকায় লঞ্চকে বেছে নিচ্ছেন। কেবিনগুলো আগেভাগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন লঞ্চের স্টাফরা। যাত্রীদের ভিড় বাড়লেও সময়মতো লঞ্চ ছাড়ায় ও নির্বিঘ্নে উঠতে পারায় চোখে-মুখে স্বস্তির ছাপ দেখা গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তা কর্মকর্তা সোহেল রানা জানান, সোমবার থেকেই বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে, যা আজ আরও দৃশ্যমান। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে কড়া নজরদারি রাখা হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com