বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ক্যাম্পে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই হামলার সমুচিত জবাব দেওয়া হবে। বিগত ১৭ বছর দেশে আইনের শাসন না থাকায় সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র হয়ে উঠেছিল। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, সীমান্তে যা হচ্ছে তা স্বাভাবিক ঘটনা এবং বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র‍্যাব ক্যাম্পে অতর্কিত এই হামলা চালানো হয়। সন্ত্রাসীরা গভীর রাতে ক্যাম্পে গুলি বর্ষণ করে এবং বুলডোজার দিয়ে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো গুঁড়িয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে তারা এলাকার অন্তত তিনটি স্থানে রাস্তাও কেটে ফেলে।

র‍্যাব জানায়, রাস্তা কাটার প্রতিবন্ধকতা পেরিয়েও রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে স্থানীয় ‘সন্ত্রাসী’ ইয়াসিন বাহিনী জড়িত বলে দাবি করেছে র‍্যাব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com