বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের

হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের হামে এবং বাকি ৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৫৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,১৩৬ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। (সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব)।

বিভাগভিত্তিক মৃত্যুর তথ্য:
গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে সবচেয়ে বেশি ৫ জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশালে ১ জন করে শিশু মারা গেছে।

হাসপাতাল ও আক্রান্তের চিত্র:
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১,০৮৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। যার মধ্যে সর্বোচ্চ ৩৬৬ জন ঢাকা বিভাগের। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ১৯৩, বরিশালে ১৫৭ এবং রাজশাহীতে ৭৩ জন শিশু ভর্তি হয়েছে। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ১,১৮১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

৭২ দিনের সামগ্রিক পরিস্থিতি:
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর গত ৭২ দিনে মোট ৬৬,০২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২,৫৩০ জন এবং ল্যাব টেস্টে মোট হাম শনাক্ত হয়েছে ৮,৭৭২ জনের। চিকিৎসা শেষে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৪৮,৮০০ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com