বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার (২৭ মে) যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ ও পশু কোরবানির পাশাপাশি মক্কায় হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন আল্লাহর মেহমানরা।

১০ জিলহজ সকালে মিনায় পৌঁছে হাজিরা বড় জামারায় শয়তানের উদ্দেশে প্রতীকী সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে শয়তানের অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা।

কঙ্কর নিক্ষেপ শেষে মিনায় পশু কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনেকে আবার অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিয়ে কনফারমেশন বার্তা পাওয়ার পর পরবর্তী প্রস্তুতি নেন। কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন হাজিরা। দীর্ঘ প্রতীক্ষিত হজের মূল আমলগুলো শেষ করে সাধারণ পোশাকে ফেরার পর হাজিদের চোখে-মুখে ফুটে ওঠে পরম তৃপ্তি ও স্বস্তির আবহ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com