বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
বিদ্যুতের দাম বাড়ল, বাড়তি চাপে নিম্ন ও মধ্যবিত্ত

বিদ্যুতের দাম বাড়ল, বাড়তি চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ২৭ মাস পর দেশে বাড়ল বিদ্যুতের খুচরা মূল্য। গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ১ জুন থেকে কার্যকর হওয়া এই নতুন সিদ্ধান্তে গ্রাহকশ্রেণিভেদে বিদ্যুতের দাম ১০ থেকে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। খুচরার পাশাপাশি পাইকারি বিদ্যুতের দাম এবং সঞ্চালন মাশুলও বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক গ্রাহকদের বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং লাইফলাইন গ্রাহকদের (দরিদ্র ও সীমিত ব্যবহারকারী) ক্ষেত্রে ১৫ শতাংশ বেড়েছে। দেশের প্রায় ৫ কোটি বিদ্যুৎ গ্রাহকের মধ্যে ৪ কোটিরও বেশি আবাসিক এবং এর মধ্যে প্রায় ১ কোটি ৭৯ লাখ লাইফলাইন সুবিধার আওতাভুক্ত। ফলে সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক ব্যয়ে বড় চাপ সৃষ্টি হবে।

এছাড়া কৃষি সেচ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সব খাতের বিদ্যুৎ ব্যয় বেড়েছে। কৃষি সেচে ইউনিটপ্রতি ৭৯ পয়সা এবং হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বেড়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর ফলে বছরে প্রায় ১৪ হাজার২০০ কোটি টাকা অতিরিক্ত আয় হলেও বিদ্যুৎ খাতে সরকারকে বছরে আরও প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। তবে বিশ্লেষকদের মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও সামগ্রিক মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দেবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com