বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
গরম থেকে মিলবে মুক্তি, কমবে তাপমাত্রা! আবহাওয়ার পূর্বাভাসে বড় সুখবর

গরম থেকে মিলবে মুক্তি, কমবে তাপমাত্রা! আবহাওয়ার পূর্বাভাসে বড় সুখবর

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশজুড়ে চলমান তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন অবশেষে মিলেছে স্বস্তির আভাস। দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ কিছুটা কমে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কিছু কিছু এলাকা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের প্রায় ১৯টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গরমের স্বস্তির খবরের মধ্যেও ঢাকার বাসিন্দাদের জন্য রয়েছে অস্বস্তির খবর। আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর সূচকে ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ১০৭। এই তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আর মাত্র ১২ স্কোর নিয়ে সবচেয়ে ভালো বাতাসের শহরের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com