বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
বিশ্ববাজারে এবার স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে এবার স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। একই সাথে রুপা, প্ল্যাটিনামসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে ধাতুটির দাম কমেছে প্রায় ২ শতাংশ। পাশাপাশি, আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান এবং লেবানন থেকে সেনা প্রত্যাহারে ইসরাইলের অনীহার কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এই ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণের বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল জানান, ইরান সংকট নিয়ে হতাশা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা স্বর্ণের মূল্যের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। শিকাগো মার্সেন্টাইল এক্সচেঞ্জের ‘ফেডওয়াচ টুল’ অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫১ শতাংশ।

স্বর্ণের দরপতনের পাশাপাশি বিশ্ববাজারে স্পট সিলভারের (রুপা) দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩৬ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১ শতাংশ কমে ১,৮৮০.৪০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১,২৯৮.৪৯ ডলারে দাঁড়িয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে মূল্যবান ধাতুর বৈশ্বিক বাজার একটি বড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com