শনিবার, ০৬ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল রোববার (৭ জুন) বিকেল ৩টায় ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মূলত এই অধিবেশনেই আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, খাতভিত্তিক বরাদ্দ, উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা ও তা পাসের প্রক্রিয়া সম্পন্ন হবে। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে শেষ হয়েছিল ৩০ এপ্রিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com