রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ঋতুপর্ণাদের। আগের দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ভারতের দাপুটে ফুটবল ও নিজেদের রক্ষণভাগের ভুলের কারণে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারল না।
ম্যাচের ৪২ মিনিটে ভারতের পেয়ারি জাজার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার পাস থেকে দুর্দান্ত এক কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দ হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডে সানফিদার আত্মঘাতী হেডে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর ৮৩ মিনিটে বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগ নিয়ে ভারত আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানে পরাজয় নিশ্চিত হয় সাবিনাদের।