রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় বড় সুখবর, সব স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার!

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবায় বড় সুখবর, সব স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এখন থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে অনেক উপজেলায় শয্যা সংকট থাকায় রোগীদের চিকিৎসা পেতে ভোগান্তি পোহাতে হয়। শয্যা সংখ্যা বাড়লে স্থানীয় পর্যায়েই মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন ও সার্জারিসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব হবে। এর ফলে জেলা সদর হাসপাতালগুলোর ওপর রোগীর বাড়তি চাপ যেমন কমবে, তেমনি রোগীদেরও দূর-দূরান্তে যাওয়ার প্রয়োজন হবে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিদর্শন দল গঠন করা হয়েছে। এই দল প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সক্ষমতা, সম্প্রসারণের সম্ভাবনা ও সংস্কারের উপযোগিতা যাচাই করবে। পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্ন করতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com