বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর: প্রত্যাহার হচ্ছে ৭.৫% উৎসে কর!

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর: প্রত্যাহার হচ্ছে ৭.৫% উৎসে কর!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে আসা বৈদেশিক আয়ের (রেমিট্যান্স) ওপর আগামী অর্থবছর থেকে আর কোনো উৎসে কর কাটা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যেই আয়কর আইনে এই সংশোধনীর উদ্যোগ নিয়েছে।

আসন্ন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবেন। এর আগে ১ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর ৭.৫ শতাংশ উৎসে কর আরোপের বিষয়টি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা খতিয়ে দেখার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিএনপির নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ডাচ্-বাংলা ব্যাংক ফ্রিল্যান্সিং আয়ের ওপর উৎসে কর কর্তন স্থগিতের পাশাপাশি পূর্বে কেটে নেওয়া অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে।

তবে নতুন নিয়মে, কনটেন্ট ক্রিয়েটররা দেশে ব্র্যান্ড প্রমোশন বা স্পনসরশিপের মাধ্যমে যে দেশীয় অর্থ আয় করবেন, তার ওপর সাধারণ নিয়মিত করদাতাদের মতোই নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

জনস্বার্থ রক্ষায় সরকার এছাড়া আরও কিছু কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে নিত্যপণ্যের ওপর উৎসে কর বৃদ্ধির প্রস্তাব বাতিল, মোটরসাইকেল-অটোরিকশার কর প্রত্যাহার, সম্পদ ও উত্তরাধিকার করের উদ্যোগ বাতিল এবং আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা। খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের আইটি ও ফ্রিল্যান্সিং খাত আরও গতিশীল হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com