বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আজ ১০০ দিন পূর্ণ হলো। গত এপ্রিলে ওয়াশিংটন ও তেহরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তি চুক্তি এখনো অধরা। ফলে দুই পক্ষের মধ্যে এক অস্বস্তিকর ও দোলাচল পরিস্থিতি বিরাজ করছে। আজ রবিবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এর জবাবে গত শনিবার ইরান বাহরাইন ও কুয়েতে পাল্টা আঘাত হানে।

এই চলমান শত্রুতার মধ্যেই সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। তবে এই অন্তর্বর্তীকালীন চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি এখনই অন্তর্ভুক্ত করা হচ্ছে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তেহরানে অবস্থান করছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শেষ নাগাদ একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে দফায় দফায় আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক সুরে জানিয়েছেন, আলোচনার পথ খোলা থাকলেও এখনো ‘কোনো দৃশ্যমান অগ্রগতি’ হয়নি। মূলত লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতার অবসান, ইরানের অবরুদ্ধ তেলের রাজস্ব ফেরত, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ রাখার মতো জটিল শর্তগুলোর কারণেই আলোচনা স্থবির হয়ে আছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com