সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু

শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। গত ১১ মে বুবলী নিজের ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দেন এবং ক্যাপশনে লেখেন, “উচ্ছ্বসিত বাবা-মা শাকিব খান ও বুবলী।” আনন্দের এই খবরটি প্রায় এক মাস গোপন রাখার পর প্রকাশ্যে আনেন তিনি।

শাকিব-বুবলীর এই লুকোচুরি ও দেরিতে খবর প্রকাশ করা নিয়ে মুখ খুলেছেন ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক কায়েস আরজু। তারকা দম্পতিকে অভিনন্দন জানিয়ে কায়েস আরজু শাকিব খানের সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “শাকিব ভাই দেশের সবচেয়ে বড় সুপারস্টার। তাকে লক্ষ লক্ষ মানুষ ও ভক্তরা অনুসরণ করেন। তাই লুকোচুরি না করে যা সত্য, তা সুন্দরভাবে অন-স্ক্রিনে এসে সবার সামনে প্রকাশ করা উচিত।”

শাকিব খানকে ইন্ডাস্ট্রির অভিভাবক ও বড় ভাই সম্বোধন করে আরজু আরও বলেন, “বড় ভাইয়ের কাছে আবদার থাকবে—এখন থেকে যা ঘটবে তা যেন সুন্দরভাবে সামনে আসে। কারণ এই মুহূর্তে পুরো দেশবাসীর দোয়া দরকার।” উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ২০২০ সালে প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়, যা ২০২২ সালে প্রকাশ্যে এসেছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com