রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১,২৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার (৭ জুন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে ঢাকায় চারজন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশু রয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হলো।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১,২২১ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯,৬৮৬ জনের হাম শনাক্ত এবং ৭৯,০১২ জনের উপসর্গ দেখা গেছে। এই সময়ের মধ্যে সারা দেশে মোট ৬৪,২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০,০৮৪ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com