সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার মামলায় ঘাতক দম্পতি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আজ রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামিসার বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এই রায়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি শতভাগ খুশি।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুত সময়ের মধ্যেই এই কাঙ্ক্ষিত বিচার সম্পন্ন হয়েছে। বিপদের দিনে যারা পাশে ছিলেন—সেই বিচারক, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

মাত্র ৫ কার্যদিবসে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ শেষ হওয়াকে নজিরবিহীন উল্লেখ করে ভুক্তভোগী শিশুটির বাবা সরকারের কাছে জোরালো দাবি জানান, আদালত যে রায় দিয়েছেন, তা যেন আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব কার্যকর করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com