বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির

স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জিরো লাইনে বা সীমান্তে হত্যার ঘটনাকে ‘সীমান্ত হত্যা’ বলা ঠিক হবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ রবিবার (৭ জুন) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমদের বক্তব্য অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক। তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। বিগত সরকারের নতজানু নীতির সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী কোনো সরকারের কাছ থেকে এমন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com