রবিবার, ০৭ Jun ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার (৭ জুন) মিরপুর বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ৭৩ ভোট পেয়ে তিনি সবার শীর্ষে থাকেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন পরিচালক পদে জয়ী হয়েছেন। ভোটের তালিকায় তামিমের পরেই যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— মাসুদুজ্জামান (৭০ ভোট), ইয়াসির ফয়সাল (৬৮ ভোট), ফাহিম সিনহা (৬৬ ভোট), শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানি (৬৪ ভোট), ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম বাবু, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।

অন্যদিকে এই নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু (৪০ ভোট), আমজাদ হোসেন (৩২ ভোট), ফয়জুর মিতু (২৩ ভোট) এবং মেজর ইমরোজ আহমেদ (২০ ভোট)। তামিম ইকবালসহ এই ১২ পরিচালকের হাত ধরেই গঠিত হতে যাচ্ছে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com