সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যা মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। রোববার সকাল ১০টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই মামলার প্রধান দুই আসামি হলেন রামিসার প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। মাত্র ৪ কার্যদিবসের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারকার্য সম্পন্ন করে এক অনন্য নজির সৃষ্টি করেছে আদালত। গত সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর, মঙ্গলবার ১৮ জনের মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। বুধবার আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করার পর, বৃহস্পতিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে নিজেদের ঘরে নিয়ে যান স্বপ্না। খোঁজাখুঁজির একপর্যায়ে আসামির ঘরের মেঝে থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বালতির ভেতর থেকে কাটা মাথা উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা। ঘটনার পর পুলিশ স্বপ্নাকে ঘটনাস্থল থেকে এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com