সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
শহিদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানাবে সরকার হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ডেঙ্গু প্রতিরোধে ‘জলে, স্থলে ও ছাদে’ সমান নজরদারির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যাসংক্রান্ত বক্তব্য প্রত্যাহারের দাবি এনসিপির মেয়ের হত্যাকারীদের ফাঁসির রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি শাকিব-বুবলীকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন কায়েস আরজু মিরপুরে শিশু রামিসা হত্যা মামলা: ২ আসামিরই মৃত্যুদণ্ডের আদেশ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা বর্তমানে কোন পর্যায়ে?
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে চালানো এই হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে বাহরাইন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের দাবি, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এর আগে কেশম দ্বীপ ও সিরিক এলাকার নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে আখ্যা দেয় তেহরান। এই হামলার জবাবেই তারা পাল্টা আঘাত হেনেছে।

এই ঘটনার পর বাহরাইন ইরানকে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক যুদ্ধবিরতি পরিস্থিতি চরম হুমকির মুখে পড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com