বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান ও লেবাননের পর এবার ইয়েমেন থেকেও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করার কথা নিশ্চিত করেছে। দ্য টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এই হামলার পর জেরুজালেম এবং তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও গত রবিবার (৭ জুন) বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ওই রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ছাড়ে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) স্পষ্ট জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করা হবে না। এই ঘটনার পর সোমবার (৮ জুন) সকালে পাল্টা আঘাত হেনেছে ইসরায়েলও; ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে এখন তীব্র যুদ্ধ উত্তেজনা বিরাজ করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com